শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয়: ভিডিওবার্তায় নেতানিয়াহু

টাইমস অব ইসরায়েল: মৃত্যুর গুঞ্জন ও নানা জল্পনার মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে যুদ্ধের জন্য বিপুল অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এবং প্রতিরক্ষা খাতে বিশেষ বাজেট ঘোষণার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল। তবে তিনি স্বীকার করেন, যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয়।

তার ভাষায়, ‘কোনো প্রশ্ন নেই- আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু বড় বিষয় হলো, যুদ্ধ মানেই অনেক অর্থের প্রয়োজন।’

তিনি আরো জানান, এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় মেটাতে বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) অতিরিক্ত বরাদ্দ দিতে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে এখনো ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরো ১৯১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়