শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল স্থাপনায় হামলার পর ইরানে ‘কালো বৃষ্টি’, জনগণকে ঘরের ভেতর থাকার নির্দেশ

ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে ‘কালো বৃষ্টি’ হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে জনগণকে অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক বোমাবর্ষণের পর আকাশে তৈরি হওয়া দূষিত মেঘ থেকে তেলমিশ্রিত বৃষ্টিপাত ও অ্যাসিড বৃষ্টির মতো ঘটনা ঘটছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, তেল ডিপো ও শোধনাগারে হামলার কারণে ব্যাপক আগুন লেগেছে এবং এর ফলে বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ছে। এর প্রভাবেই কিছু এলাকায় তেলমিশ্রিত ‘কালো বৃষ্টি’ দেখা যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, এই বৃষ্টির সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড ও নাইট্রোজেন যৌগ মানুষের শ্বাসতন্ত্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য পরিস্থিতি বেশি বিপজ্জনক হতে পারে।

এ অবস্থায় ইরান সরকার জনগণকে ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই পরামর্শকে যথাযথ পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ইরানে তাদের স্থানীয় অফিস স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়