শিরোনাম
◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৫:১০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ঘোষণা করেছেন যে, ইরানে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের জনগণকে বর্তমান শাসনের হাত থেকে মুক্ত করা।

মঙ্গলবার ইসরায়েলের হাসপাতাল ও স্বাস্থ্য খাতের নেতাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে নেতানিয়াহু বলেন, আমাদের লক্ষ্য হলো ইরানি জনগণকে স্বৈরাচারের জোয়াল থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক তৎপরতার প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের হাড় গুঁড়িয়ে দিচ্ছি। সূত্র: এপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়