শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৫:২০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতি লুকাতে ইসরায়েলে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে

পার্সটুডে- ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ভিডিও গোপন করার জন্য ইসরায়েলের গণমাধ্যমগুলো কঠোর সেন্সরশীপ মেনে চলছে।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তাদের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর গোপন রাখতে ইসরায়েল বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরাগুলো সরিয়ে ফেলেছে।

মার্কিন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা ইসরায়েলে ইরানের বিধ্বংসি হামলার খবরাখবর যাতে বাইরে না আসে সেজন্য ব্যাপক কড়কড়ি আরোপের কথা জানিয়েছেন।    

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক ল্যারি জনসন এ ব্যাপারে বলেছেন, ইসরায়েল এতো বেশি ক্ষতির শিকার হয়েছে যে তারা প্রকৃত অবস্থা তুলে ধরার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে।

অবসরপ্রাপ্ত এই সাবেক মার্কিন সেনা অফিসার আরো বলেছেন, ইরানের আঘাতে ইসরায়েল অনেক বড় ক্ষতির মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়