শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১০:৩২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দিবে না জার্মানি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শুরু করা যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। তিনি এই যুদ্ধের আন্তর্জাতিক বৈধতা নিয়েও ‘সন্দেহ’ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জার্মানি এই সংঘাতের অংশ হবে না।

জার্মান সংবাদমাধ্যম আরএনডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস চ্যান্সেলর ক্লিংবেইল বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি—এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। বিশ্ব বর্তমানে এমন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে যেখানে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না।’

ক্লিংবেইল আরও বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করতে চাই না যেখানে কেবল “জোর যার মুলুক তার” নীতি কার্যকর থাকবে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ তবে ভাইস চ্যান্সেলরের এই অবস্থান জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের নেওয়া অবস্থানের সম্পূর্ণ বিপরীত। 

চ্যান্সেলর মের্ৎস এর আগে ঘোষণা করেছিলেন, তার সরকার ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্যগুলোর সঙ্গে একমত। বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরায়েলের প্রতি তেহরানের হুমকি এবং প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে সন্ত্রাসবাদে সমর্থনের বিষয়ে মের্ৎস পশ্চিমা মিত্রদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।

কিন্তু ভাইস চ্যান্সেলর ক্লিংবেইল সরাসরি চ্যান্সেলরের সেই অবস্থানের বিরোধিতা করে আন্তর্জাতিকভাবে আইনের শাসন বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

সূত্র: স্ট্রেইটস টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়