শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা

আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিদিন সুর চড়িয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে ব্যাপক সংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদ মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার থেকে শুরু হওয়া ধর্মতলায় ধরনার দ্বিতীয় দিনে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে না আসা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। গতকাল রাতভর ধরনামঞ্চেই ছিলেন তৃণমূলনেত্রী।

এদিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতা বলেছেন, বাংলার বেকার যুবসমাজের জন্য ঘোষিত 'যুবসাথী' (যুবশ্রী) প্রকল্পের ভাতার অর্থ পাওয়ার জন্য আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শনিবার (৭ মার্চ) থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার ১৫০০ টাকা ঢোকা শুরু হচ্ছে।

অন্যদিকে, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকলকে হাতা খুন্তি নিয়ে পথে নামার ডাক দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়