শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৪:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা, নিহত ২০

ইরানের শিরাজ শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফারস প্রদেশের ডেপুটি গভর্নর জলিল হাসানি বলেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলায় শিরাজ শহরে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, শহরের জিবাসহর এলাকার একটি আবাসিক অংশে এই হামলা হয়েছে। এ ঘটনাকে তিনি ‘নিরপরাধ নাগরিকদের’ ওপর হামলা বলে অভিহিত করেছেন।

এর আগে, শিরাজে হামলায় দুইজন প্যারামেডিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
 
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা সপ্তম দিনে গড়িয়েছে। এ সংঘাতে ইরানে প্রাণহানিও বাড়ছে। শুক্রবার (৬ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে।
 
অন্যদিকে ইরানের চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইসরাইলেও প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) স্থানীয় সময় সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংঘাতে আহত ১৪০ জন ইসরাইলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
টাইমস অব ইসরাইল বলছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংঘাত শুরুর পর মোট ১ হাজার ৬১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৮৭ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাদের অনেকে জরুরি চিকিৎসা নিচ্ছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল, আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়