শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু চীনের জাহাজের জন্য হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিলো ইরান

চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। তবে ইরানের পাশে যে দেশ বন্ধুর মত দাঁড়িয়েছে তাদেরকেই এই হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। ইরানের ঘোষণা মতে, এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে এই প্রণালি দিয়ে। 

ইরান জানিয়েছে, অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালি অতিক্রম করলে তা বিপদে পড়তে পারে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং যেকোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথে আসে, যা চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়। রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

চীন সবপক্ষকে প্রণালিতে নিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে এবং তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা এবং যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি করা ‘গ্রহণযোগ্য নয়’। অবিলম্বে সংলাপের মাধ্যমে পরিস্থিতি সমাধান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়