শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র!

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ‘আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করা একটি ইরানি যুদ্ধজাহাজ’ ডুবিয়ে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।

ওই জাহাজটি একটি ‘টর্পেডোর আঘাতে’ ডুবে গেছে বলে জানিয়েছেন হেগসেথ। খবর বিবিসি’র।

 তবে মার্কিন মন্ত্রী আক্রান্ত ইরানি জাহাজটির নাম উল্লেখ করেননি।

এর আগে শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে বলে জানায় সংবাদ সংস্থা রয়টার্স। বলা হয়, এতে কমপক্ষে ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
 
শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ ভারত মহাসাগরে ডুবে গেছে এবং জাহাজটিতে থাকা প্রায় ১৪০ জন নিখোঁজ রয়েছেন।
 
এছাড়া বুধবার নিজেদের আঞ্চলিক জলসীমার ঠিক বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করার কথা জানান শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। 

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর দেয়। সে সময় জাহাজটির সমস্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সাবমেরিন হামলার শিকার জাহাজ আর ডুবতে থাকা ‘আইরিস ডেনা’ একই জাহাজ কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
 
হেরাথ পার্লামেন্টে জানান, আহত নাবিকদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ১৮০ জন ক্রু-সদস্যের ফ্রিগেটটি এদিন ভোরের দিকে বিপৎসংকেত পাঠায়।
 
হেরাথ বলেন, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। তবে ইরানি যুদ্ধজাহাজটি ডোবার কারণ জানাননি তিনি।
 
পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা জানতে চান, চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার অংশ হিসেবে জাহাজটিতে বোমা হামলা হয়েছিল কি না। তবে এ বিষয়ে শ্রীলঙ্কা সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
 
শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেন, তাদের অভিযান শ্রীলঙ্কার সামুদ্রিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়