শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ দিনে আমেরিকা-ইসরায়েলের ৩৫টি ড্রোন ধ্বংস করেছে ইরান

পার্স টুডে: ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আগ্রাসী মার্কিন-ইসরায়েলি বাহিনীর আরও ছয়টি উন্নত ড্রোন ধ্বংস করেছে। এ নিয়ে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৩৫টি ড্রোন ধ্বংস করল ইরান।

তেহরানে অবস্থিত খাতামুল আম্বিয়া (আ.) ঘাঁটি এবং ইস্ফাহান, কাসর শিরিন, তাব্রিজ ও খুজেস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আজ ছয়টি শত্রু ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর থেকে বিমানবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট আমেরিকা-ইসরায়েলের আর্কিও ১৯, হেরন, হার্মেস, অরবিটারসহ বিভিন্ন মডেলের পঁয়ত্রিশটি উন্নত ড্রোন ধ্বংস ও ভূপাতিত করেছে। একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়