শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ক্ষতিগ্রস্ত মাইক্রোসফটের কার্যালয়

প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আজ সোমবারও (২ মার্চ) কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদিদ ভূখণ্ডটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছে বলে তেহরান জানিয়েছে।

ইসরাইলের বিরশেবা শহরে ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ কমপ্লেক্সে হামলার বিষয়ে ইরানের দাবির অনুবাদ নিচে দেওয়া হলো:

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি সেনাবাহিনীর বীরশেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে।

দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই শহরে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে, এটিই বিরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়