শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি রাজধানীতে বিস্ফোরণের খবর, হামলা নিয়ে ধোঁয়াশা

সৌদি আরবে বিশাল বিস্ফোরণ, ইরানের হামলা?

সৌদি আরবের রাজধানী রিদের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রিয়াদের বাসিন্দারা একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন।
 
সংস্থাটি আরও জানিয়েছে, তাদের নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
 
ধারণা করা হচ্ছে, ইরানের হামলা থেকেই এ বিস্ফোরণ ঘটেছে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 
  
এদিকে, তেহরানে রোববার (১ মার্চ) ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে ‘ভয়াবহ বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
 
সংস্থাটি জানায়, সাইয়্যেদ খানদান ও কাসর মোড়ের আশপাশের এলাকার পাশাপাশি ভানাক স্কয়ার এবং মোতাহারি সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব স্থান তেহরানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত।
 
এর মধ্যেই ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের রাজধানীর ‘প্রাণকেন্দ্রে’ বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
 
এদিকে, দ্বিতীয় দিনের মতো ইরানের বিমান হামলায় রোববার (১ মার্চ) সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেউলি মেইল জানিয়েছে, মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।
 
শনিবার দুবাইয়ের আইকনিক হোটেল বুর্জ আল আরব এবং এবং পাম জুমেইরাহতে আঘাত হানে ইরানি ড্রোন। 
  
আর রোববার দুবাইজুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। বিপুল সংখ্যক প্রবাসী ধনী ব্যক্তির আবাসস্থল হিসেবে পরিচিত এই নগরী নতুন করে হামলার মুখে পড়েছে।
 
এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ ইরান তার পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
 
খামেনি, তার পরিবারের চার সদস্য এবং অন্তত দুইজন উচ্চপদস্থ সামরিক নেতার মৃত্যুর পর ‘ইতিহাসের সবচেয়ে তীব্র আক্রমণাত্মক অভিযান’ চালানোর অঙ্গীকার করেছে ইরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়