শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০১:১০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র

আফগানিস্তান জানিয়েছে, রাজধানী কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশ করায় সেগুলোর দিকে গুলি ছোড়া হয়েছে। রোববার ভোরের আগে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের ওপর পাকিস্তানি বিমান উড়ছিল, তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে পাল্টা গুলি চালানো হয়। তিনি দাবি করেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়ছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান ভূখণ্ডে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে। তবে আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক লড়াইকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশ সংযমের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার কথা বলেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ পরিস্থিতিকে উন্মুক্ত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সতর্ক করে বলেছেন, এই সংঘাত খুবই ব্যয়বহুল হতে পারে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়