শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া বার্তা রাশিয়ার

ইরানে চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের

রাশিয়া বিবৃতিতে বলছে, ওয়াশিংটন ও তেলআবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই ‘মানবসৃষ্ট সংকটের’ নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে। যার মধ্যে সহিংসতার ঊর্ধ্বগতি ও পরিস্থিতির আরও অবনতির ঝুঁকিও রয়েছে।

এরআগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বিপজ্জনক দুঃসাহসিক অভিযান’ আখ্যা দিয়েছে। যা পুরো অঞ্চলকে ‘ভয়াবহ বিপর্যয়ের’ দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে।

এদিকে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন (ইন্নানিল্লাহ...)। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়