শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইরানের সঙ্গে চুক্তি এখন আগের চেয়ে অনেক সহজ’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক হামলার পর দেশটির সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন আগের চেয়ে ‘অনেক সহজ’ হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েছেন কর্মকর্তা নিহতের পর এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার। 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যেই এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র দু’বার হামলা চালিয়েছে। অনেক বিশ্লেষকের মতে, এই পদক্ষেপ ওয়াশিংটনের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। তবে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ভিন্ন অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ‘স্পষ্টতই এখন বিষয়টি একদিন আগের চেয়ে অনেক সহজ। কারণ তারা ভয়াবহভাবে চাপে আছে।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলার মাত্রা প্রত্যাশার চেয়ে কম ছিল।

তার ভাষায়, ‘আমরা ভেবেছিলাম এটি দ্বিগুণ হবে।’

মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়