শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানিদের প্রতি যে আহ্বান জানালেন নেতানিয়াহু

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর নিজের প্রথম ভিডিও বার্তায় তেহরানে শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এই বিবৃতিতে তিনি ইরানের সাধারণ মানুষের প্রতি ‘স্বৈরাচারের জোয়াল’ ঝেড়ে ফেলে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ার আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, আমাদের এই যৌথ সামরিক পদক্ষেপ ইরানের সাহসী জনগণের জন্য তাদের নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার পরিবেশ তৈরি করে দেবে।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের সময়ও একইভাবে ইরানি জনগণকে বর্তমান সরকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন তিনি। এবারের ভিডিও বার্তার শুরুতেই নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ঐতিহাসিক নেতৃত্বের’ জন্য তাকে ধন্যবাদ জানান। 

তিনি জোর দিয়ে বলেন যে এই খুনি সন্ত্রাসী শাসনব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না, কারণ এর মাধ্যমে তারা সমগ্র মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

নেতানিয়াহুর এই প্রকাশ্য রাজনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে কেবল সামরিক হামলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং সরাসরি তেহরানের মসনদ উল্টে দেওয়ার লড়াই হিসেবে প্রতিষ্ঠিত করল। এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এবং ইরান এর তীব্র প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সিএনএন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়