শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সিনেটর: আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না

পার্সটুডে- মার্কিন সিনেটর অ্যান্ডি কিম ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধী এবং তারা চায় না ওয়াশিংটন পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন কোনো সংঘাতে জড়াক।

পার্সটুডে’র খবরে আরও বলা হয়েছে, নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেটর অ্যান্ডি কিম সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী হুমকির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন- আমেরিকার জনমত সামরিক পন্থাকে সমর্থন করে না। গত সপ্তাহে আমি নিউ জার্সির বাসিন্দাদের জিজ্ঞাসা করেছি, তারা কি ইরানে হামলা করতে চায়? কেউই ইতিবাচক উত্তর দেয়নি।

পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। এরপর থেকেই ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়টি মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। অ্যান্ডি কিম নিউইয়র্ক টাইমস পত্রিকার একটি প্রতিবেদন পুনঃপ্রকাশ করে এসব হুমকি প্রসঙ্গে জোর দিয়ে বলেন, আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না।

এই মার্কিন সিনেটর এর আগে সিএনএন-এর একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে লিখেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ আপনাদের কী দেবে? এটি কি আপনাদের আরও নিরাপদ করবে? এটি কি আপনাদের বিল পরিশোধ সহজ করবে? ট্রাম্প কোনো কারণ ছাড়াই, কোনো পরিকল্পনা ছাড়াই এবং আপনাদের কথা বিবেচনা না করেই আমাদের দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।

ট্রাম্প ও তার সহযোগীদের যুদ্ধংদেহী বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা বারবার শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের বৈধ অধিকারের ওপর জোর দিচ্ছেন। তেহরান স্পষ্টভাবে বলে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের কঠোর ও দৃঢ় জবাব দেওয়া হবে। তেহরান একই সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনীতি ও আলোচনার ওপর গুরুত্বারোপ করে আসছে এবং চাপ ও হুমকির নীতিকে অকার্যকর বলে অভিহিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়