শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাসে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের চিড়িয়াখানায় ৭২ বাঘের মৃত্যু

প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় গত কয়েক সপ্তাহে অন্তত ৭২টি বাঘ মারা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে।

জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতানামুংকলানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাঘ অসুস্থ হলে তা বিড়াল বা কুকুরের মতো প্রাণীর ক্ষেত্রে যতটা সহজে ধরা যায়, ততটা সহজে শনাক্ত করা যায় না। আমরা যখন বুঝতে পেরেছি যে তারা অসুস্থ, তখন অনেক দেরি হয়ে গেছে।

যে চিড়িয়াখানায় বাঘগুলোর মৃত্যু হয়েছে সেটির নাম টাইগার কিংডম। শনিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। তাদের ওয়েবসাইটে দর্শনার্থীদের জন্য বাঘ স্পর্শ করার এবং বড় এই বন্য প্রাণীগুলোর সঙ্গে ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এএফপিকে প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া জানিয়েছে, এই বাঘগুলো দুর্দশা, বন্দিত্ব ও ভয়ের মধ্যে যেভাবে বেঁচে ছিল সেভাবেই তাদের মৃত্যু হয়েছে। সংগঠনটি আরও বলেছে, পর্যটকেরা যদি এসব স্থান এড়িয়ে চলেন, তবে এগুলো দ্রুত অলাভজনক হয়ে পড়বে এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক কমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়