শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির ইসরায়েল সফরের আগে পশ্চিম তীর দখল নিয়ে তীব্র সমালোচনা করল ভারত

ইসরায়েলের সঙ্গে অটুট বন্ধুত্ব সত্ত্বেও এবার তাদের সমালোচনা করল ভারত। পশ্চিম তীর দখল করতে চাইছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ভারত। আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে যেতে চলেছেন। এর ঠিক আগে পশ্চিম তীর ইস্যুতে ইজরায়েলের বিরোধিতা করল ভারত। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছে ভারত।

১৯৬৭ সাল থেকে দখলে থাকা প্যালেস্তিনীয় অঞ্চলগুলোর (পূর্ব জেরুজালেমসহ) জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো, চরিত্র এবং অবস্থা পরিবর্তন করার যেকোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করে এই বিবৃতি প্রকাশ করা হয়। ইসরায়েলের পদক্ষেপকে শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো বিশ্বাস করে যে, ইসরায়েলের দখলদারি পদক্ষেপগুলো এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে দুর্বল করবে। 

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যাচ্ছেন। সফরকালে মোদি ইসরায়েলের সংসদেও ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তার আগে এই যৌথ বিবৃতিতে ভারতের স্বাক্ষরকে ভারসাম্যপূর্ণ কূটনীতি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও ইসরায়েলের গভীর সম্পর্ক রয়েছে। তবে ভারত ঐতিহাসিকভাবে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ পক্ষে সমর্থন জানিয়ে আসছে। মোদির শাসনামলেও পশ্চিম তীর নিয়ে ভারতের সেই অবস্থানে পরিবর্তন আসেনি। এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা গাজায় বাস্তবায়িত যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী করার আহ্বান জানিয়েছিল। 

এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে ‘বাহিনী’ গড়ে তোলার ডাক দিয়েছিলেন ট্রাম্প। সেটাই ‘বোর্ড অব পিস’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতকে সেই ‘বোর্ড অব পিসে’ যোগদান করতে আহ্বান জানিয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই বোর্ডে ভারত এখনও যোগদান করেনি। এ নিয়ে কয়েকদিন আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে পর্যালোচনা চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়