শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণে ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড

ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের একটি আদালত এই রায় ঘোষণা করেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চলতি বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্তদের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে।

ওই ঘটনায় মোট পাঁচজন ব্যক্তি হামলার শিকার হন। তাদের মধ্যে ছিলেন—মহারাষ্ট্র ও ওডিশা থেকে আসা দুই ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরায়েলি পর্যটক এবং কোপ্পালের হোমস্টের মালিক, যিনি পর্যটকদের আতিথ্য করছিলেন।

ঘটনার দিন হোমস্টের মালিক পর্যটকদের নিয়ে দর্শনীয় স্থান ঘুরতে বের হন। এ সময় মোটরসাইকেলে করে তিন অভিযুক্ত। মল্লেশ (হান্দিমল্লা), সাইকুমার এবং শরনবাসভারাজ দলটির কাছে এসে একটি ‘আর্থিক বিরোধ’ মীমাংসার কথা বলে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি বাকবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়।

এরপর অভিযুক্তরা পর্যটক দলের তিন পুরুষ সদস্যকে পাশের একটি খালে ঠেলে ফেলে দেয় এবং দুই নারীকে গণধর্ষণ করে। খাল থেকে উঠে আসতে বাধা দিতে তারা পুরুষদের লক্ষ্য করে পাথরও ছুড়ে। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। রাষ্ট্রপক্ষ জানায়, আমেরিকান পর্যটকের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও অপরজন খালে ডুবে মারা যান।

দ্য টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা চেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়েছে।পাবলিক প্রসিকিউটর জানান,দণ্ডবিধির ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় বিচারক সাদানন্দ নাগাপ্পা নাইক তাদের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি গণধর্ষণের অপরাধে তিনজনকে ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ কারাদণ্ড ভোগের নির্দেশ দেয়া হয়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়