শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ঘটেছে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রশিক্ষণ বিমান ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় রাস্তায় চলছিল একাধিক যানবাহন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, একক ইঞ্জিনচালিত ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটিতে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিমানটি আর নিরাপদে বিমানবন্দরে ফিরে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পারেনি। বাধ্য হয়ে পাইলট কাছাকাছি একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছোট আকারের উড়োজাহাজটি সড়কে নামার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

পুলিশ আরও জানায়, অবতরণের পর বিমানের ডান পাশের ডানাটি একটি গাড়িকে সজোরে আঘাত করে। এতে বিমানের জ্বালানি ট্যাংক আলগা হয়ে ছিটকে পড়ে এবং পাশের একটি এসইউভি গাড়ির পেছনের অংশে ঢুকে যায়।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিমানটি জর্জিয়ার গেইনসভিল শহরের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের ওই বিমানটির পাইলট স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়