শিরোনাম
◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে আরও সাড়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। নার্গিসের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সমাবেশ ও যোগসাজশের’ অভিযোগে ছয় বছর এবং প্রোপ্যাগান্ডামূলক কার্যকলাপের অভিযোগে দেড় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের উত্তর-পূর্ব মাশহাদ শহরের একটি আদালত শনিবার এই রায় দেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উসকানিমূলক বক্তব্যের কারণে নার্গিসকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় বলে দেশটির সরকার জানায়। তার পরিবার জানায়, গ্রেপ্তারের সময় নার্গিসকে মারধর করা হয়েছিল- এ কারণে সেইসময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ইরানে নারীদের ওপর দমন-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদি।  

গত ১৪ ডিসেম্বরের পর প্রথমবারের মতো নার্গিসের সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী নিলি। তিনি বলেছেন, নার্গিসকে দুই বছরের জন্য দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে । এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় খুসফ অঞ্চলে তাকে দুই বছরের জন্য নির্বাসন দেওয়া হয়েছে।

তাকে সহায়তাকারী নার্গিস ফাউন্ডেশন গত শনিবারের আদালতের শুনানিকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। গত ২ ফেব্রুয়ারি থেকে নার্গিস অনশন শুরু করেছেন বলে জানিয়েছে এই ফাউন্ডেশন। 

তিনদিন আগেও নার্গিসকে তার শারীরিক অবস্থার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান নিলি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়