শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানে নিহত ২১৬

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এ সময় প্রদেশজুড়ে চালানো নিরাপত্তা অভিযানে ২১৬ জন জঙ্গি নিহত হন বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে হামলা ও পাল্টা অভিযানে নিরাপত্তা সদস্য ও বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘রদ্দুল ফিতনা ১’ নামে গোয়েন্দাভিত্তিক অভিযান শুরুর পর নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একাধিক স্থানে সমন্বিত হামলা চালায়। একযোগে স্কুল, ব্যাংক, বাজার ও নিরাপত্তা স্থাপনায় হামলার ফলে পাকিস্তানের বৃহত্তম ও দরিদ্র প্রদেশ বেলুচিস্তান কার্যত অচল হয়ে পড়ে।

পরে সুনির্দিষ্ট পরিকল্পনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। অভিযান শুরুর পর থেকে বেলুচিস্তানজুড়ে মোট ২১৬ জন জঙ্গি নিহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় সরকারি ভবন ও পুলিশ স্টেশন দখল করে নেয়। মরু শহর নুশকি টানা তিন দিন তাদের নিয়ন্ত্রণে ছিল। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।

উল্লেখ্য, প্রদেশটিতে দীর্ঘদিন ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের নেতৃত্বে বিদ্রোহ চলছে, যারা স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশের দাবি জানিয়ে আসছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়