শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার এপস্টেইনের সঙ্গে সময় কাটানো নিয়ে যা বললেন বিল গেটস!

এনডিটিভি: যুক্তরাষ্ট্রে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের দাতব্য উদ্যোক্তা বিল গেটস। এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, এই সম্পর্ক নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি তার সঙ্গে যত মিনিট সময় কাটিয়েছি, সব কটি মিনিটের জন্য অনুশোচনা করি এবং ক্ষমা চাই।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে বিপুল পরিমাণ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে ইমেইল, ছবি ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য রয়েছে, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টাইনের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়।

প্রকাশিত নথিগুলোর মধ্যে থাকা একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটসের সঙ্গে তার সম্পর্কের পরিধি ছিল ব্যাপক। ওই ইমেইলে এপস্টেইন লেখেন, গেটসের বিবাহবহির্ভূত সম্পর্কের পরিণতি সামলাতে তাকে মাদক সংগ্রহে সহায়তা করা থেকে শুরু করে বিবাহিত নারীদের সঙ্গে তার গোপন সম্পর্কের আয়োজনেও তিনি জড়িত ছিলেন।

তবে ওই ইমেইলটি কখনো পাঠানো হয়নি। বিল গেটস ওই ইমেইলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে বলেন, ইমেইলটি কখনো পাঠানো হয়নি। সেটি ভিত্তিহীন। আমি জানি না, তিনি কেন এমন কথা লিখেছিলেন। হয়তো আমাকে আক্রমণ করার চেষ্টা ছিল। সে অনেক ধনী মানুষের সঙ্গে পরিচিত ছিল এবং বলত, তাদের কাছ থেকে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থ সংগ্রহ করতে পারবে। পরে বুঝেছি, সেটি ছিল ভুল সিদ্ধান্ত।

বিল গেটস জানান, তিনি প্রথম এপস্টেইনের সঙ্গে পরিচিত হন ২০১১ সালে এবং পরবর্তী তিন বছরে কয়েকবার নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টাইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াননি।

বিল গেটসের এক মুখপাত্রও নথি প্রকাশের পর একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, এই নথিগুলো কেবল এটিই দেখায় যে, গেটসের সঙ্গে স্থায়ী সম্পর্ক না থাকায় এপস্টাইন হতাশ ছিল এবং অপবাদ ও ফাঁদ পাততে সে কত দূর যেতে পারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়