শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে খুনের চেষ্টা, দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

এই সময় প্রতিবেদন: ২০২৪ সালে প্রচার চালানোর সময়ে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আমেরিকার আদালত। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, ফ্লোরিডার গলফ ক্লাবে ট্রাম্পকে খুনের চেষ্টা হয় হয়। অবশ্যে সেই সময়ে আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন না ট্রাম্প। তিনি ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন রায়ান রাউথ।

গত বছরই ৫৯ বছর বয়সি রায়ান রাউথকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার তাঁর শাস্তি ঘোষণা করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসি-র প্রতিবেদন অনুসারে, গত বছরের ৮ সেপ্টেম্বর বিচার প্রক্রিয়া শুরু সময়ে ওই গুলি চালানোর ঘটনায় প্রথমে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন রায়ান। শুনানিতে নিজের হয়েই সওয়াল করেছিলেন তিনি।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে নির্বাচনী প্রচার চালানোর সময়ে ট্রাম্পকে লক্ষ্য করে একটি ঝোপের আড়াল থেকে গুলি চালানো হয়। আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা ওই ঝোপ থেকে রাইফেলের অংশ দেখতে পাওয়ার পরেই রায়ানকে লক্ষ্য করে গুলি চালান। ওই ব্যক্তি সেখান থেকে পালালেও কাছাকাছি এলাকা থেকে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা।

সাজা ঘোষণার সময়ে বিচারক আইলিন ক্যানন জানান, রাউথ যে অপরাধ করেছেন তার জন্য নিঃসন্দেহে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের হওয়া উচিত। কারণ কয়েক মাস ধরে তিনি এক জন প্রধান প্রেসিডন্সিয়াল প্রার্থীকে হত্যা করার জন্য পদক্ষেপ করেছিলেন এবং এই পথে যে কাউকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।তার পর থেকে এই নিয়ে কোনও অনুশোচনা প্রকাশ করেননি রায়ান।

নর্থ ক্যারোলিনার বাসিন্দা রায়ান রাউথ গ্রেপ্তার হওয়ার আগে হাওয়াইতে বসবাস করতেন। আদালতের কাজ চলাকালীন বারবার অশোভন আচরণ করেছিলেন। যার মধ্যে ছিল ট্রাম্পকে গল্ফ খেলার জন্য চ্যালেঞ্জ করা। পাশাপাশি এবং অ্যাডলফ হিটলার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উল্লেখ করেন তিনি। এরই সঙ্গে নানা অপ্রয়োজনীয় বিষয় নিয়েও কথা বলেছিলেন তিনি।

জুরি তাঁকে দোষী সাব্যস্ত করার পর, মার্কিন মার্শালরা তাকে দ্রুত আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার আগে,রাউথ কলম দিয়ে নিজের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টাও করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়