শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে স্ক‍্যাম চক্র: মিয়ানমারের ১১ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো চীন

মিয়ানমারের চীন সীমান্তবর্তী এলাকায় বড় পরিসরের অনলাইন প্রতারণা কেন্দ্র পরিচালনার অভিযোগে কুখ্যাত ‘মিং পরিবার’-এর ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির সর্বোচ্চ আদালত বলেছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই চক্রের কার্যক্রম থেকে ১ হাজার কোটি ইউয়ানেরও বেশি আত্মসাৎ করা হয় এবং এতে অন্তত ১৪ জন চীনা নাগরিকের মৃত্যু ঘটে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

আদালতের তথ্যমতে, মিং পরিবারের বিরুদ্ধে প্রতারণা, অবৈধ আটক, জুয়া পরিচালনা এবং পাচার হওয়া শ্রমিকদের ওপর সহিংসতার মতো গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এসব শ্রমিককে জোর করে অনলাইন প্রতারণা চালাতে বাধ্য করা হতো।

২০২৩ সালে চীনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে ঝেজিয়াং প্রদেশের একটি আদালত তাদের সাজা ঘোষণা করে। মিয়ানমারের শান প্রদেশে সংঘর্ষের সময় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত শহর লাউক্কাইংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর মিং পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়। একসময় এই শহরটি প্রতারণা চক্রের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বেইজিং এই মৃত্যুদণ্ড কার্যকরকে অন্যান্য অপরাধী নেটওয়ার্কের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছে। কর্মকর্তারা বলেন, প্রতারণার সঙ্গে জড়িত আরও কয়েকটি পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে বাই, ওয়েই ও লিউ পরিবারও রয়েছে, যাদের কয়েকজন সদস্য মৃত্যুদণ্ডের মুখে আছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন স্ক্যাম পরিচালনার জন্য কয়েক লাখ মানুষকে পাচার করা হয়েছে। এসব ঘটনায় চীনা নাগরিকদের সম্পৃক্ততা বেশি এবং প্রতিবছর প্রতারণার মাধ্যমে বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে।

শূন্য দশকের শুরুতে মিয়ানমারের চীন সীমান্তবর্তী লাউক্কাইং অঞ্চলে মিং পরিবারের উত্থান ঘটে। তারা এই অঞ্চলকে ক্যাসিনো, যৌনপল্লি ও প্রতারণা কেন্দ্রের হাবে পরিণত করে। উদ্ধার হওয়া শ্রমিকদের বর্ণনায় উঠে এসেছে, সেখানে নিয়মিত নির্যাতন, মারধর এবং কড়া নিরাপত্তার মধ্যে আটকে রাখার ঘটনা ঘটতো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়