শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কবার্তা: পাকিস্তান ভ্রমণের আগে দুইবার ভাবুন

দেশটির স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে। নিজ নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ডন বলেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত ২৬ জানুয়ারি পাকিস্তান ভ্রমণ নিয়ে সতর্কবার্তা হালনাগাদ করেছে। দেশটি মার্কিনীদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা দুইবার ভাবতে বলেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানে ক্রাইম, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি। 

পাকিস্তানকে যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ সতর্কবার্তার তিন নম্বর ক্যাটাগরিতে রেখেছে। এর অর্থ হলো, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই পাকিস্তানে সন্ত্রাসী হামলা হতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, পাকিস্তানের হোটেল, মার্কেট, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, পর্যটন কেন্দ্র, সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে হামলা হতে পারে। 

এ ছাড়া যুক্তরাষ্ট্র পাকিস্তানের কিছু অঞ্চলে তাদের নাগরিকদের ভ্রমণ করতে সম্পূর্ণ নিষেধ করেছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল। এই অঞ্চলগুলোকে ক্যাটাগরি ৪ স্তরে রেখেছে যুক্তরাষ্ট্র। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়