শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের সঙ্গে ভারতের ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি

সংযুক্ত আরব আমিরাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ৩০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে ভারত। 

সোমবার এই চুক্তিটি হয়। এর মধ্য দিয়ে ভারত এখন এলএনজি খাতে আমিরাতের সবচেয়ে বড় গ্রাহকে পরিণত হলো। একই সঙ্গে দুই দেশের নেতারা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য সংক্ষিপ্ত দুই ঘণ্টার নয়াদিল্লি সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকে দুই নেতা আগামী ছয় বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ বিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার করেন এবং কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তোলার সিদ্ধান্ত নেন। চুক্তি অনুযায়ী আবুধাবির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এডিএনওসি গ্যাস আগামী ১০ বছর ধরে ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনকে বছরে ৫ লাখ টন এলএনজি সরবরাহ করবে বলে কোম্পানিগুলো জানিয়েছে। এডিএনওসি গ্যাস জানায়, এই নতুন চুক্তির ফলে ভারতের সঙ্গে তাদের মোট চুক্তিমূল্য ২০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ভারত এখন সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় গ্রাহক এবং এডিএনওসি গ্যাসের এলএনজি কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সংযুক্ত আরব আমিরাত ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 

সফরে শেখ মোহাম্মদের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীসহ একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদলও ছিল। 

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, দুই দেশ কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব গঠনের লক্ষ্যে একটি অভিপ্রায়পত্রে (লেটার অব ইন্টেন্ট) সই করেছে।

উল্লেখ্য, গত বছর পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সম্প্রতি এক পাকিস্তানি মন্ত্রী পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে মিশ্রি স্পষ্ট করেন, আমিরাতের সঙ্গে অভিপ্রায়পত্র সই করার অর্থ এই নয় যে, ভারত আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়বে। তিনি বলেন, এ অঞ্চলের কোনও দেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা মানেই এই নয় যে, আমরা ওই অঞ্চলের নির্দিষ্ট কোনও সংঘাতে বিশেষভাবে জড়িয়ে পড়ব। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়