শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার করল সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি কর্মকর্তাদের এমন দাবির পর উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ ‘ইচ্ছাকৃতভাবে সাজানো’ এবং ‘সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার নির্লজ্জ চেষ্টা’।

সোমবার হাদরামাউত প্রদেশে আরব আমিরাত ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এসব অভিযোগ ওঠে। পরিস্থিতির জেরে ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেয় আবুধাবি।

উপসাগরীয় অঞ্চলের দুই বৃহৎ অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়। তবে পরবর্তীতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিতে শুরু করে।

গত মাসে হাদরামাউত ও মাহরা প্রদেশে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা সৌদি বিমান হামলা ও মিত্র স্থলবাহিনী প্রতিহত করে। এতে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। 

সোমবার সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের আমন্ত্রণে উপস্থিত বিদেশি গণমাধ্যমকে, এএফপিসহ, হাদরামাউতের গভর্নর বলেন, ‘আমিরাতি বাহিনীর ব্যবহৃত বেশ কয়েকটি গোপন কারাগার’ আবিষ্কৃত হয়েছে।

জবাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব স্থাপনার কথা বলা হচ্ছে, সেগুলো আসলে সামরিক আবাসন, অপারেশন কক্ষ ও সুরক্ষিত আশ্রয়কেন্দ্র। এর কিছু অংশ ভূগর্ভে অবস্থিত।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

এদিকে সৌদি আরব বর্তমানে সরকার-নিয়ন্ত্রিত দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব জোরদারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলে জনবহুল বিস্তীর্ণ এলাকা এখনও হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়