শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ মৎস্য নজরদারি বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ একটি এটিআর ৪২-৫০০ মৎস নজরদারি বিমান নিখোঁজ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিমানটির সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আনদি সুলতান রয়টার্সকে জানান, শনিবার স্থানীয় সময় ১টা ৩০ মিনিটের দিকে দেশটির বিমান সংস্থা ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই নজরদারি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বিমানটি তখন দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস অঞ্চলের আশপাশে ছিল।

সুলতান জানান, ইয়োগিয়াকার্তা প্রদেশ থেকে রওনা হওয়া বিমানটি নিখোঁজ হওয়ার আগে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের দিকে যাচ্ছিল। এতে আটজন ক্রু ও তিনজন যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, বিমানটি ও এর আরোহীদের খোঁজে তল্লাশি চালাতে সামরিক বাহিনী ও পুলিশের ইউনিটসহ প্রায় ৪০০ জনকে মোতায়েন করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে।

তবে সম্ভাব্য কী কারণে বিমানটি নিখোঁজ হয়ে থাকতে পারে, এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সুলতান।

তিনি বলেন, “আমরা সন্দেহ করছি বিমানটি বুলুসারাং পর্বতের শিখরের কাছাকাছি কোথাও পড়েছে। আমরা আমাদের লোকজনকে সেখানে মোতায়েন করেছি।”

ইন্দোনেশিয়ার সাগর ও মৎস মন্ত্রণালয় বিমানটি ভাড়া করেছিল বলে মন্ত্রণালয়টি কর্মকর্তা পুং নুগরোহ সাকসোনো রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অন্তরাকে জানিয়েছেন।

দেশটির সাগর ও মৎস মন্ত্রী সাকতি ওয়াহিউ ট্রেঙ্গোনো জানিয়েছেন, বিমানটিতে যে তিনজন যাত্রী ছিলেন তারা মন্ত্রণালয়ের কর্মী। তারা সাগরে মাছ ধরার ক্ষেত্রে নজরদারিরত ছিলেন।

এটিআর ৪২-৫০০ একটি আঞ্চলিক টার্বোপ্রপ বিমান। এই বিমানের যাত্রী ধারণ ক্ষমতা ৪২ থেকে ৫০ জন।

ফ্লাইটরেডার২৪ এর তথ্য থেকে জানা গেছে, উপরের বর্ণনার সঙ্গে মিলে যায় এমন একটি বিমান জাভা সাগরের প্রায় ১১ হাজার ফুট ওপর দিয়ে উড়ে পূর্ব দিকে যাচ্ছিল, এর এক পর্যায়ে ট্র্যাকিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেটি দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছিল। তবে ওয়েবসাইটটির এ তথ্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়