শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি

ইরানের শেষ শাহ-র (রাজা) ছেলে রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে নাকি হবে না, প্রশ্ন সেটি নয়। পতন কখন হবে প্রশ্ন হলো সেটি।

তিনি বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজা বলেছেন, বিপ্লবী গার্ডের ওপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে।

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতি ও শুক্রবার রেজা পেহলভির কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন। কিন্তু ইরানের নিরাপত্তাবাহিনী এটি শক্তহাতে দমন করে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ওই আন্দোলনে দুই হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ইরান সরকার জানিয়েছে শত্রুদের প্ররোচণায় দাঙ্গাবাজরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে আছে। ফলে ঠিক কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়।

রেজা পাহলভি আজকের সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ইরানে ফিরবেন এবং দেশটির সংবিধান পরিবর্তন করবেন। তিনি দাবি করেন, ইরানের নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে চায়নি। তাই সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে বিক্ষোভ দমন করেছে।

ইরানে পরবর্তীতে কে নেতা হবেন এমন প্রশ্ন করা হলে রেজা পাহলভি বলেন, এটি ইরানের মানুষ ঠিক করবে। আমি শুধু তাদের স্বাধীন হতে সহায়তা করছি।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়