শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা

ইলন মাস্কের সাবেক প্রেমিকা ও এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার বুধবার মামলা করেছেন তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআইয়ের বিরুদ্ধে। সেন্ট ক্লেয়ারের অভিযোগ, কোম্পানির এআই চ্যাটবট গ্রোক তার আপত্তিকর কৃত্রিম ছবি (ডিপফেক) তৈরি করেছে অনুমতি ছাড়াই। সম্মতি ছাড়াই এসব ছবি ছড়িয়ে দেওয়ার অপরাধে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের বিরুদ্ধে এই মামলা করেছেন তিনি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিমকোর্টে দায়ের করা মামলায় সেন্ট ক্লেয়ার জানান, গ্রোগ এসব ছবি তৈরি বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর করেনি। এসব ডিপফেক ছবির মধ্যে এমন ছবিও রয়েছে, যেখানে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে তাকে। গ্রোগের মাধ্যমে তার নামে ডজনেরও বেশি যৌন হয়রানিমূলক ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে দেওয়া হয়েছে। অ্যাশলি মামলায় দণ্ডমূলক ক্ষতিপূরণ দাবি করেছেন।  

অভিযোগের প্রেক্ষিতে ইলন মাস্ক এক্সে লেখেন, গ্রোগ ব্যবহার করে তৈরি ছবির দায় ব্যবহারকারী নিজের। গ্রোগ নিজে থেকে কিছু তৈরি করে না, সবই ব্যবহারকারীর অনুরোধে। তিনি লেখেন, গ্রোগ ব্যবহার করে কেউ অবৈধ কনটেন্ট তৈরি করলে, সেটি আপলোড করার মতোই তার পরিণতি ভোগ করতে হবে।

নারী ও শিশুদের যৌনভাবে উপস্থাপন করার অভিযোগে টানা দুই সপ্তাহ ধরে সমালোচনার মুখে পড়ে এক্সএআই। বুধবার (১৪ জানুয়ারি) এক্সএআই জানায়, যেসব দেশে এটি অবৈধ, সেখানে গ্রোগ ও এক্স প্ল্যাটফর্মে বাস্তব মানুষের বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ পোশাকে ছবি তৈরির সুবিধা জিওব্লক করা হবে। এছাড়াও, এক্স বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, শিশু যৌন শোষণ, সম্মতিহীন নগ্নতা ও অনাকাঙ্ক্ষিত যৌন কনটেন্টের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।

ইলন মাস্কের সঙ্গে ২৭ বছর বয়সী অ্যাশলি সেন্ট ক্লেয়ারের এখন সম্পর্ক নেই। পেশায় তিনি একজন ডানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয় ২০২৪ সালে।

সেন্ট ক্লেয়ারের পক্ষে মামলা পরিচালনা করছেন ভুক্তভোগীদের অধিকারবিষয়ক আইনজীবী ক্যারি গোল্ডবার্গ। তিনি বলেন, এক্সএআই কোনোভাবেই নিরাপদ নয় এবং এটি জনস্বার্থের জন্য ক্ষতিকর। সম্মতি ব্যতীত অ্যাশলি সেন্ট ক্লেয়ারের নির্যাতনমূলক ও অবমাননাকর ছবি তৈরি করে এক্সে প্রকাশের মাধ্যমে তাকে হয়রানি করা হয়েছে। তিনি আরো বলেন, অ্যাশলিকে ইচ্ছাকৃতভাবে অপমান ও হয়রানি করতেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে গ্রোগকে। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়