শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন ঘাঁটি থেকে হঠাৎ সেনা প্রত্যাহার নিয়ে মুখ খুললো কাতার

কাতারে অবস্থিত আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল আগেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে কাতার।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ‘আঞ্চলিক উত্তেজনা’-র পরিপ্রেক্ষিতে আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। খবর আল জাজিরার।

 এক বিবৃতিতে দেশটির ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস জানায়, ‘কাতার তার নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।’
 
গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোর সুরক্ষার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
 
এর আগে একজন কূটনীতিক রয়টার্সকে বলেন, ‘এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়’। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন। 
 
 মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়। গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।
 
ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।
 
এমন পরিস্থিতিতে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশনা দেয়ার খবর এলো।
 
সূত্র: আল জাজিরা, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়