শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারের উদেইদ ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতারে অবস্থিত আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ওই ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার মাঝে মার্কিন সেনাদের ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি তিনজন মার্কিন কূটনীতিকের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে—ওয়াশিংটনের এমন সতর্কবার্তার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে সাড়া দেয়নি।

গত বছর যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা শুরু করার এক সপ্তাহেরও বেশি আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে কিছু কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রের ওই হামলার পর কাতারে অবস্থিত ঘাঁটিটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়