শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:০৪ সকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ: নবদম্পতিসহ নিহত ৮

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ছাদ ধসে পড়ে এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়। এতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ পরিবারের একাধিক সদস্য নিহত হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাতে জানায়, রোববার ভোরে ঘটে যাওয়া এ বিস্ফোরণে বর-কনেসহ পরিবারের সদস্যরা প্রাণ হারান। এছাড়া বিস্ফোরণে দুজন প্রতিবেশীরও মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানান, সম্ভাব্য বিস্ফোরণের বিষয়ে রোববার ভোরে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওই এলাকার বিভিন্ন সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জরুরি সেবাকর্মীদের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার অথবা গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে। এতে ওই বাড়ির আশপাশের আরও অন্তত তিনটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিস্ফোরণের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়