শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১

পুরো ইরানজুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চলছে। যা সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে।

ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে গ্রুপটি। তারা বলেছে, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যহত করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ও সরকারি বিবৃতির বরাত দিয়ে এএফপি সংবাদ সংস্থার এক পরিসংখ্যান অনুযায়ী, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

এদিকে অস্থির পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের বার্তায় দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ নিয়ন্ত্রণে ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

তবে এ সপ্তাহের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, দাঙ্গাকারীদের ‘তাদের জায়গায় বসিয়ে দিতে হবে’। একই সঙ্গে দেশটির প্রধান বিচারপতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ‘সমন্বিতভাবে কাজ করার’ অভিযোগ তোলেন।

ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড় যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা এখন পর্যন্ত চলছে। দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে। সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়