শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও এক মোসাদ এজেন্টকে ফাঁসি দিল ইরান

এক নম্বর ‘শত্রু’ ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও একজনকে ফাঁসিতে ঝুলিয়ে চরম সাজা দিল ইরান সরকার। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম আলি আরদেস্তানি। আজ বুধবার (৭ জানুয়ারি) ‘দুশমন’ দেশের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘মিজান’।

গত কয়েক বছর ধরেই ইরানের সঙ্গে ইসরাইলের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। মূলত ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে মদত দেওয়ায় ইরানের শাসকদের উপরে ক্ষিপ্ত বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইদানিংকালে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়িয়েছে ইরান সরকার। বিশেষ করে গত বছরের জুনে ইরান-ইসরাইল সংঘাত ও ইরানের পারমাণবিক ঘাঁটিতে মার্কিন হামলার পর এখন প্রায় প্রতি মাসেই ইসরাইলকে গোপন তথ্য পাঁচারের দায়ে কাউকে না কাউকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে।

‘মিজান’ জানিয়েছেন, ‘আলি আরদেস্তানি নামের গুপ্তচরকে কয়েক বছর আগে গ্রেফতার করা হয়েছিল। জেরায় সে স্বীকার করে নিয়েছিল, অনলাইনের মাধ্যমেই তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করেছিল ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ। ওই সংস্থার হাতে দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল। তার বিনিময়ে কয়েক মিলিয়ন ডলার এবং ব্রিটিশ ভিসা পেয়েছিল।’

প্রথমে দেশদ্রোহিতার দায়ে আলি আরদেস্তানিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল ইরানের নিম্ন আদালত। পরে সুপ্রিম কোর্টের অনুমোদন ও সব আইনি প্রক্রিয়া শেষে তা কার্যকর করা হয়েছে। যদিও ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি। শুধু তাই নয়, ফ্রান্স-আমেরিকার মতো ইসরাইলি দোসর দেশগুলিও মোসাদ এজেন্টদের ফাঁসিতে ঝোলানোর বিরুদ্ধে সরব হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়