শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০১:০৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানে মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকে যুদ্ধবিমানটির পাইলট নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হুয়ালিয়েন কাউন্টির আকাশসীমায় দুর্ঘটনাটি ঘটে। 

সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী, তাইওয়ানের বহরের এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়।

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পরার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।  

এ ছাড়া সংশ্লিষ্ট সব সংস্থাকে নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সূত্র : আনাদোলু 

  • সর্বশেষ
  • জনপ্রিয়