শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০২:০৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেয়া হয়েছে হাসপাতালে

মালয়েশিয়ার শতবর্ষী রাজনীতিক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাসায় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। অবশ্য পড়ে গিয়ে আঘাত পেলেও মাহাথির মোহাম্মদ জ্ঞান হারাননি এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মূলত শত বছর বয়স, দীর্ঘ অসুস্থতা আর দীর্ঘস্থায়ী হৃদরোগের ইতিহাস— সব মিলেই তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার (৬ জানুয়ারি) বাসায় পড়ে যাওয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে বলে তার এক সহযোগী নিশ্চিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। গত জুলাইয়ে শতবর্ষ পূর্তির পিকনিক উদযাপনের পর ক্লান্তি অনুভব করলে তাকে সেসময় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী জানিয়েছেন, বাসায় পড়ে যাওয়ার পর তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণের জন্য নেয়া হয়েছে। তার ভাষায়, ‘তার জ্ঞান রয়েছে। শারীরিক পরিস্থিতি এখনই বলা কঠিন। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে কি না এটা বলার মতো সময় এখনও হয়নি।’

তিনি জানান, বাড়ির বারান্দা থেকে ড্রয়িংরুমের দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

মাহাথির আগে থেকেই হৃদরোগে ভুগছেন এবং তিনি একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে আবার ক্ষমতায় এসে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ৯৪ বছরে পৌঁছান। সেসময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত সরকারপ্রধান।

এদিকে বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, পড়ে যাওয়ার পর মাহাথির মোহাম্মদের নিতম্বে ভাঙন (হিপে ফ্র্যাকচার) হয়েছে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছেন চিকিৎসকেরা। বিষয়টি নিশ্চিত করতে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটেই তাকে রাখা হয়েছে।

সুফি ইউসুফ জানান, মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বাড়ির ভেতরেই পড়ে যান। দিনের শেষভাগে মেডিকেল টিমের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। গত জুলাইয়েও ক্লান্তি অনুভব করলে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়