শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:১৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে চালু হল স্বাধীন প্যালেস্টাইনের দূতাবাস

স্বীকৃতি দেওয়া হয়েছিল সাড়ে তিন মাস আগেই। সোমবার থেকে ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ প্যালেস্টাইনের দূতাবাস আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করল ব্রিটেনের রাজধানী লন্ডনে। পশ্চিম লন্ডনে ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’-এর ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন হুসাম জোমলত।

প্যালেস্টাইন দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে হুসাম বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী— পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধা-সহ প্যালেস্টাইন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন হল ব্রিটেনে।’’ ব্রিটেন ২০২৫ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল প্যালেস্টাইনকে। তারই ফলশ্রতিতে কূটনৈতিক মিশনটি দূতাবাসে উন্নীত হল।

গাজ়ায় ইজ়রায়েলের একতরফা হামলার প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা-সহ আরও কয়েকটি দেশও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। আদর্শগত ভাবে ‘গণতান্ত্রিক চেতনা’য় আস্থাশীল পিএলও। তারা কট্টরপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল হামাস। ব্রিটেনের দূতাবাস পরিচালনার দায়িত্বেও রয়েছে পিএলও নেতৃত্বাধীন প্যালেস্টাইন সরকার। সূত্র: আনন্দবাজার 

  • সর্বশেষ
  • জনপ্রিয়