শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালে উড্ডয়ন করে ২০২৫ সালে অবতরণ: বিমানে চড়ে অবিশ্বাস্য 'টাইম ট্রাভেল' যাত্রীদের

নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ কত কিছুই না করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, ২০২৬ সালে পা রাখার পর আবারও বিমানে চড়ে ২০২৫ সালে ফিরে গিয়ে দ্বিতীয়বার নতুন বছর উদযাপন করবেন? ঠিক এমনটাই ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রে। আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) অতিক্রম করার মাধ্যমে এই ‘সময় ভ্রমণ’ বা টাইম ট্রাভেলের অভিজ্ঞতা তারা পেয়েছেন।

অ্যাভিয়েশন ডেটা প্ল্যাটফর্ম ওএজি-এর তথ্য অনুযায়ী, মোট ১৪টি যাত্রীবাহী বিমান ২০২৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর গন্তব্যে পৌঁছায়।

এর মধ্যে অন্যতম ছিল ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট সিএক্স৮৮০ (বোয়িং ৭৭৭)। বিমানটি ১ জানুয়ারি রাত ১২টা ৩৪ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করে এবং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে ৩১ ডিসেম্বর রাত ৯টা ২৮ মিনিটে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে। ফলে এই বিমানের যাত্রীরা মাঝ আকাশে একবার এবং লস অ্যাঞ্জেলেসে আরও একবার—অর্থাৎ একই দিনে দুইবার নতুন বছর উদযাপন করেন।

অর্থাৎ, যাত্রীরা ২০২৬ সালে ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলেও তারা এমন এক জায়গায় নামলেন যেখানে তখনও ২০২৬ সাল শুরু হয়নি। ফলে তারা একই বছরে দুইবার ‘থার্টি ফার্স্ট নাইট’ এবং নববর্ষ উদযাপনের বিরল সুযোগ পান।

এটি কোনো টাইম মেশিন বা সায়েন্স ফিকশনের কাণ্ড নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখার কারণে সম্ভব হয়েছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এই কাল্পনিক রেখাটি মূলত ক্যালেন্ডারের একটি দিনকে অন্য দিন থেকে আলাদা করে। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এই রেখা অতিক্রম করার সময় ঘড়ির সময় ও তারিখ নাটকীয়ভাবে বদলে যায়।

এই ফ্লাইটের খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে ‘বাস্তব জীবনের টাইম ট্রাভেল’ হিসেবে আখ্যা দিয়েছেন। ইউনাইটেড এয়ারলাইন্সও তাদের সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের এই বিশেষ মুহূর্তের শুভেচ্ছা জানিয়েছে। তবে কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি কিছুটা বিলম্বিত হওয়ায় যাত্রীরা উল্টো আরও বেশি সময় পান দ্বিতীয়বার পার্টি করার জন্য। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়