শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৬ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট: ফোর্বস ম্যাগাজিন

পার্সটুডে- একটি নতুন জরিপে দেখা গেছে, আমেরিকার ৫৬ শতাংশ মানুষ সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের কর্মকাণ্ডের বিষয়ে অসন্তুষ্ট। ফোর্বস এক প্রতিবেদনে লিখেছে, ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে তার প্রথম প্রেসিডেন্ট পদে থাকার সময়কার চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এই বছরটি শেষ করেছেন।

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষ জরিপের ফলাফলে দেখা যাচ্ছে এ বছর ট্রাম্পের জনপ্রিয়তা তার প্রথম মেয়াদের একই সময়ের চেয়ে ৩ শতাংশ কম এবং বাইডেনের চেয়ে ৭ শতাংশ কম ছিল। ইকোনোমিস্ট পত্রিকা এবং ইউগভ এই জরিপ পরিচালনা করেছে।

ফোর্বস আরও লিখেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে অর্থনৈতিক পরিস্থিতি তার জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে,  ট্রাম্প ৩৯ শতাংশ জনপ্রিয়তা এবং ৫৬ শতাংশ অসন্তুষ্টির সঙ্গে বছর শেষ করেছেন। এই পতনের প্রবণতা তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে এবং এটা তার অর্থনীতি পরিচালনার সঙ্গে যুক্ত।

ফোর্বস আরও বলেছে- জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি অর্থাৎি ৫১ শতাংশ মানুষ মনে করেন যে, অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এই জরিপটি ২৬ থেকে ২৯ ডিসেম্বর পরিচালিত হয়েছে এবং এক হাজার ৫৫০ জন মার্কিন নাগরিক এতে অংশ নিয়েছে এবং এর মার্জিন অফ এরর ছিল ৩.৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়