শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালকে সবার আগে স্বাগত জানালো যে দেশ

বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতি দ্বীপ অঞ্চলের কিরিমাতি। নববর্ষ উদ্‌যাপনকারী প্রথম এই দ্বীপটি সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে।

প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির অংশ এই দ্বীপটি হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত। কিরিবাতি গঠিত হয়েছে একাধিক অ্যাটল বা বৃত্তাকার প্রবালপ্রাচীর দিয়ে, যা পূর্ব থেকে পশ্চিমে প্রায় চার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত।

গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।

কিরিবাতি—উচ্চারণ কিরিবাস—১৯৭৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল এই দেশেই অবস্থিত। এখানকার বহু অ্যাটলে মানুষের বসবাস রয়েছে, তবে অধিকাংশ দ্বীপই খুব নিচু ভূমিতে অবস্থিত এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় মারাত্মক ঝুঁকির মুখে।

এই দ্বীপপুঞ্জের মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। ভৌগোলিকভাবে হাওয়াইয়ের প্রায় ঠিক দক্ষিণে অবস্থিত হলেও, কিরিবাতি সেখানে এক দিন আগেই নতুন বছর উদ্‌যাপন করে। সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়