শিরোনাম
◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারির নির্বাচনের পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর

২০২৫ সালে পাকিস্তানের বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার একটি 'সারসংক্ষেপ' তুলে ধরেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। তিনি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে- একটি 'বড় আইস-ব্রেকিং অগ্রগতি' ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসহাক দার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, সেখানে আমার ৩৬ ঘণ্টার সময়কালে, আমি পাকিস্তানের প্রতি সদিচ্ছার দুর্দান্ত ইঙ্গিত দেখেছি। ফেব্রুয়ারির নির্বাচনের পরে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে।

হিনা রব্বানী খার ২০১২ সালে বাংলাদেশ সফর করেছিলেন- সেই কথা স্মরণ করে তিনি বলেন, কিন্তু 'পাকিস্তান-বিরোধী' সরকারের কারণে কোনো আলোচনা তখন হয়নি।

তিনি উল্লেখ করেন, 'আমার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর খুবই আকর্ষণীয় ছিল। আমি প্রধান নির্বাহী (প্রধান উপদেষ্টা), পররাষ্ট্রমন্ত্রী (পররাষ্ট্র উপদেষ্টা) এবং মন্ত্রিসভার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছি।'

ইসহাক আরও বলেন, সংকটের সময় পাকিস্তানের কূটনীতি আমাদের সক্রিয় ভূমিকা দেখিয়েছে। এটি প্রমাণ করেছে যে, আমরা চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারি এবং নীতিনিষ্ঠভাবে জড়িত থেকে কার্যকর বার্তা প্রচার করতে সক্ষম। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়