শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান

২০২৫ সাল পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে এক যুগান্তকারী বছর হিসেবে বিবেচিত হয়েছে। এই অর্জনকে সামনে রেখে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে দেশটি চাঁদে পা রাখার উচ্চাভিলাষী পরিকল্পনা করছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এর পরিচালক শাফাত আলী গণমাধ্যমের সঙ্গে আলাপে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সরকারের অব্যাহত সমর্থন এবং চীনের সঙ্গে শক্তিশালী সহযোগিতার কারণে আমরা আত্মবিশ্বাসী যে ২০২৬ সালে পাকিস্তান চাঁদে পা রাখবে।’

যদিও চন্দ্র অভিযানের বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি, পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীরা মিশন পরিকল্পনা, প্রযুক্তি হস্তান্তর এবং পে-লোড উন্নয়নের ক্ষেত্রে চীনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের সহায়তায় পাকিস্তান অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি অর্জন করছে, যা দেশটির মহাকাশ অনুসন্ধান সক্ষমতা ও গবেষণায় ব্যাপক অগ্রগতি আনবে। একই সঙ্গে, দেশের মধ্যে মহাকাশ প্রযুক্তির উদ্ভাবন এবং উন্নয়নে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুপারকো ইতোমধ্যেই যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ ও আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এই সাফল্যগুলো পাকিস্তানের মহাকাশ গবেষণায় উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণে তাদেরকে উৎসাহিত করেছে।

সুপারকোর পরিচালক শাফাত আলী বলেন, চাঁদের মিশনটি শুধু একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটি আমাদের জাতীয় গর্ব, বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষা এবং বৈশ্বিক মহাকাশ সম্প্রদায়ে পাকিস্তানের অবস্থান সুদৃঢ় করার প্রতীক।

তিনি আরও যোগ করেন, এই মিশন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে উৎসাহ বৃদ্ধি করবে। সূত্র: আরটিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়