শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০১:১৭ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্ল্যাটফর্ম থেকে তরুণীকে ট্রেনে তুলে নিয়ে ধর্ষণ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ট্রেনের মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঁচির টাটিসিলওয়াই রেলস্টেশনে ঘটনাটি ঘটে। ওই সময় ২২ বছর বয়সী এক তরুণী রাঁচিগামী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।

অভিযোগে বলা হয়, ৪২ বছর বয়সী ওই সেনাসদস্য তরুণীকে একটি ট্রেনের খালি কোচে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। 

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সেনাসদস্য ওই সময় একটি প্রতিরক্ষা লজিস্টিকস ট্রেন পাহারার দায়িত্বে ছিলেন এবং অপরাধ সংঘটনের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার সেনাসদস্য উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সারহা থানা এলাকার বাসিন্দা। তিনি পাঞ্জাবের পাটিয়ালায় অবস্থিত ৪২ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত ছিলেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

তরুণীর চিৎকার শুনে রেলস্টেশনে উপস্থিত লোকজন জড়ো হয়ে চিৎকার শুরু করলে বিষয়টি নজরে আসে। এরপর রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার আগেই অভিযুক্ত জওয়ান পালানোর চেষ্টা করেন এবং এ সময় তিনি আহত হন বলে জানানো হয়েছে।

ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়