শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরালায় বাংলাদেশি সন্দেহে় ভারতীয়কে পিটিয়ে হত্যা

ভারতের ছত্রিশগড়ের এক যুবককে বাংলাদেশি ভেবে কেরেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্রিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় ঘটনা ঘটে। চুরির সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর বাংলাদেশি আখ্যা দিয়ে নির্মমভাবে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি।

ওই ঘটনার একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে তাকে মব সন্ত্রাসীরা নির্মমভাবে পেটাচ্ছে।

ভিডিওতে বারবার তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করা হয়। তাকে ওই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছিল গ্রামের বাড়ি কোথায়। কিন্তু রামনারায়ণ উত্তর দেওয়ার আগেই তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে পেটাতে থাকে তারা।

ময়নাতদন্তে রামনারায়ণের দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মাথায় গুরুতর জখম ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যক্তির ওপর এতটাই নির্মমতা চালানো হয় যে হামলার সময় তার বুকের ভেতর থেকে রক্ত মুখ দিয়ে বেরিয়ে যায়।

এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই আত্তাপাল্লাম গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন— মুরলি, প্রসাদ, অনু, বিপীন এবং আনন্দন। তাদের গত ১৮ ডিসেম্বর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ নিশ্চিত করেছে, রামনারায়ণের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। রামনারায়ণের ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে আছে।

তার চাচাত ভাই শশীকান্ত বলেছেন, “রামনারায়ণ কাজ করতে কেরেলায় গিয়েছিল। বাংলাদেশি ভেবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি গরীব মানুষ ছিলেন। তার পরিবারকে সাহায্য্ করার কেউ নেই। খুবই ছোট ছোট দুটি বাচ্চা তার। আমি সরকারকে অনুরোধ করব তার পরিবারকে যেন সাহাজ্য করা হয়।”

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়