শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করল চীন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোলটাইক ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা করেছে চীন। 

যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ভারতের এই শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে এবং এতে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে এসব পদক্ষেপ ডব্লিউটিওর নিয়মের লঙ্ঘন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, তারা আবারও ভারতকে ডব্লিউটিওতে দেওয়া সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং অবিলম্বে এসব ভুল নীতি সংশোধনের দাবি জানাচ্ছে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়