শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলায় সন্দেহভাজন ভারতীয় পাসপোর্টে ভ্রমণ করে

অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের একটিতে অভিযুক্ত পিতা-পুত্র নভেম্বর মাসের প্রায় পুরোটা সময় ফিলিপাইনে অবস্থান করে। এ কথা মঙ্গলবার জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ। তারা জানায়, পিতা সাজিদ আকরাম ফিলিপাইনে প্রবেশ করে ভারতীয় পাসপোর্টে। ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরামের বিরুদ্ধে অভিযোগ, তারা সিডনির বন্ডি বিচে একটি হনুক্কা (ইহুদি ধর্মীয় উৎসব) উদ্যাপনে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা এবং আরও বহু মানুষকে আহত করে।

পুলিশ জানিয়েছে, তারা ১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ফিলিপাইনে ছিল। এই সফরের উদ্দেশ্য তদন্তাধীন রয়েছে এবং সন্দেহভাজনরা সেখানে সামরিক ধাঁচের প্রশিক্ষণ গ্রহণ করে বলেও তথ্য মিলেছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। রোববারের এই হামলাটি প্রায় ৩০ বছরে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণ এবং এটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো একটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। নিহতের সংখ্যা ১৬তে দাঁড়িয়েছে। এর মধ্যে সাজিদ আকরামও আছে। সে পুলিশের গুলিতে নিহত হয়। তার ছেলে ও কথিত সহযোগী নাভিদ আকরাম পুলিশের গুলিতে আহত হয়ে বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ফিলিপাইনে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট নেটওয়ার্কের উপস্থিতি দীর্ঘদিন ধরেই পরিচিত। যদিও বর্তমানে এসব নেটওয়ার্ক দুর্বল হয়ে মূলত দেশটির দক্ষিণাঞ্চল মিন্দানাও এলাকায় সীমিত রয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তথ্য বলছে, এটি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা, যা কথিতভাবে একজন পিতা ও তার ছেলে চালিয়েছে। তিনি আরও বলেন, এটি কোনো ধর্মের কাজ নয়, বরং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের কর্মকাণ্ড। পুলিশ জানায়, নাভিদ আকরামের নামে নিবন্ধিত একটি গাড়ি থেকে হাতবোমা সদৃশ বিস্ফোরক এবং আইএস সম্পর্কিত দুটি হাতে বানানো পতাকা উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়াসহ বহু দেশ আইএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়