শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে

উল্লেখযোগ্য সংখ্যায় ভারতীয়রা তাদের নাগরিকত্ব ত্যাগ করছেন। সম্প্রতি সংসদে পেশ করা পরিসংখ্যান থেকে জানা গেছে, গত পাঁচ বছরে প্রায় নয় লক্ষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন। গত চৌদ্দ বছরে ২০ লক্ষেরও বেশি ভারতীয় বিদেশি নাগরিকত্ব বেছে নিয়েছেন। পরিসংখ্যান থেকে জানা গেছে, এই প্রবণতা ক্রমবর্ধমান। 

পররাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে জানিয়েছেন, বিপুল সংখ্যক ভারতীয় তাদের নাগরিকত্ব ত্যাগ করছেন। গত পাঁচ বছরে প্রায় ৯ লক্ষ মানুষ তা করেছেন। 

মন্ত্রী বলেছেন, সরকার ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগকারী ব্যক্তিদের বার্ষিক রেকর্ড রাখে। ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ১১লক্ষ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন । তিনি এ ব্যাপারে বছরভিত্তিক পরিসংখ্যান উপস্থাপন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়